কমিউনিটি ব্যাংকের এমডি’র দায়িত্ব গ্রহনের আগেই পদত্যাগ প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৬ বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি কিমিয়া সাদাত। আগামী ১৪ মে পূর্ণাঙ্গ এমডি হিসেবে তার দায়িত্ব গ্রহণের কথা ছিল। তিনি এর আগেই বুধবার (৬ মে) ব্যাংকটির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকটির চেয়ারম্যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। জানা গেছে, কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এমডি পদে নিয়োগ দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকও এই নিয়োগ অনুমোদন করে। তবে শেষ মুহূর্তে সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির পছন্দের লোককে এমডি পদে পদে নিয়োগ দিতে কিমিয়া সাদাতকে এ পদ থেকে সরে দাড়তে বলা হয়। পদত্যাগপত্রে কিমিয়া সাদাত তার পদত্যাগ পত্রে উল্লেখ করেন, তিন মাসের নোটিশ সময় শেষে তার পদত্যাগ পত্র কার্যকর হবে। নোটিশ সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তরে সহযোগিতা করবেন বলেও তিনি উল্লেখ করেন। SHARES অর্থনীতি বিষয়: