ইউনিয়ন ইন্স্যুরেন্সের শাখা প্রধানদের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসির শাখা প্রধানদের ব্যবসায়িক উন্নয়ন সভা ‘‘ডিআর টাওয়ার’’ ভবনের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী। আরোও উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী (ফালু) ও স্বতন্ত্র পরিচালক এম.এইচ. খান মঞ্জু।
সভায় বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধানগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন। সভায় ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতিতে করনীয় নির্ধারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।