গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাহক তানিয়া আক্তারের চিকিৎসা বাবদ ২০ হাজার ৭১০ টাকার স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। তানিয়া আক্তার বার্ষিক ২৫ হাজার ৫২৪ টাকা প্রিমিয়ামে একটি বীমা পলিসি গ্রহণ করেন। দুটি প্রিমিয়াম পরিশোধের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। পরে চিকিৎসা বাবদ তাকে ২০ হাজার ৭১০ টাকার চেক দেয়া হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সমর রায়, কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুনশী আকরাম হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফ আহমেদ এবং বেঙ্গল ইসলামী লাইফের কাশিয়ানী কার্যালয়ের ইনচার্জ আরিফ শেখ।