সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬ মাসুম আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ ১০ নভেম্বর ২০২৬ অত্যন্ত আনন্দ, উৎসব ও ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে সংগঠনের অন্যতম বিশেষ শিক্ষা কার্যক্রম ‘শিক্ষার স্বপ্ন স্কুলে’ এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল সুবিধাবঞ্চিত শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আনন্দমুখর কেক কাটা অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিষ্পাপ হাসি পুরো আয়োজনকে এক প্রাণবন্ত ও অর্থবহ রূপ দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ডাঃ এম. মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাহ্উদ্দিন প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রশাসন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট ভিশন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আলতাফ হোসেন, বাড্ডা থানা শাখার সভাপতি তৌফিক অপু এবং রামপুরা থানা শাখার সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। সংগঠনের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, “বিগত সাত বছরের পথচলায় আমাদের মূল অঙ্গীকারই ছিল মানবাধিকার প্রতিষ্ঠা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সাম্য বজায় রাখা। আগামীতেও সবার জন্য একটি মানবিক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে সংগঠনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করা হয়। ‘মানবতার কল্যাণে, মানবাধিকার প্রতিষ্ঠায়’—এই স্লোগানকে বুকে ধারণ করে সমাজের প্রতিটি কোণে মানবাধিকারের আলো পৌঁছে দেওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: