ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনার আওতায় দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন, সম্পদের গুণগত মান যাচাই, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, মূলধন বাড়ানো এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ব্যাংকিং খাতের প্রকৃত দুর্বলতা ও ঝুঁকি চিহ্নিত করতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) কার্যক্রম পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এদিকে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তার পাশাপাশি গ্যারান্টি দেওয়া হচ্ছে। একই সঙ্গে পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার মাধ্যমে ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার বছরে ব্যাংকভিত্তিক পুনর্গঠন, মূলধন বৃদ্ধি এবং খেলাপি ঋণ আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই খেলাপি ঋণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছে সংস্থাটি। অন্যদিকে, ব্যাংকিং খাত নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: