অর্থমন্ত্রীর কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করল গ্রামীণ ব্যাংক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : ঋণগ্রহীতা সদস্যদের ৯০ শতাংশ ও সরকারের ১০ শতাংশ যৌথ মালিকানায় পরিচালিত গ্রামীণ ব্যাংক সরকারের শেয়ারের বিপরীতে ২০২৫ সালের ৩০ শতাংশ লভ্যাংশ বাবদ ৮ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ লভ্যাংশের চেক হস্তান্তর করেন। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের প্রদানের লক্ষ্যে ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে সরকারের মালিকানাধীন ১০ শতাংশ শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ৮ কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে। এ সময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মো. রেজাউল করিম চৌধুরী এবং কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: