এনআরবি ইসলামিক লাইফ এর নির্বাহী কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নির্বাহী কমিটির ৪র্থ সভা ১০ এপ্রিল, ২০২৫ (বৃহস্পতিবার) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

নির্বাহী কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: নুরুল আজিম রিফাত, সদস্য- আফতাব আহমেদ, সদস্য- শহীদ-ই-শিরিন শারমিন, সদস্য- ফারিয়া মোস্তাফিজ অর্নিশা।

নব নির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যানসহ সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার।