কুষ্টিয়াতে সমাবেশ ও শোকর‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪

কুষ্টিয়াতে সমাবেশ ও শোকর‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ১লা আগস্ট বৃহস্পতিবার কুষ্টিয়ায় জেলা আওয়ামী লীগ কর্তৃক “শোকাবাহ আগস্ট” উপলক্ষে আগস্টের প্রথম দিনে সমাবেশ ও শোকর‍্যালির আয়োজন করা হয়। এ-ই আয়োজনে কুষ্টিয়া মহিলা আওয়ামী লীগ ও কুষ্টিয়া জেলা যুব মহিলা লীগের উদ্দ্যোগে বিশাল র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট শিলা বসু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এম শম্পা মাহমুদ,, যুগ্ন আহবায়ক মেহরীন আহমেদ,,, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া রনি, প্রচার সম্পাদক শিউলি রহমান, এবং মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।