খুলনায় এনআরবি ইসলামিক লাইফ এর স্বাস্থ্য বীমা চেক হস্তান্তর প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর উদ্যোগে খুলনা জোনাল অফিসে ১১ মার্চ ২০২৬ তারিখে স্বাস্থ্য বীমা চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গ্রাহক জনাব মো. আসাদুজ্জামান মাসুদ এর হাতে ৪৯,৩০০/-(উনপঞ্চাশ হাজার তিনশত) টাকার চেক তুলে দেন জনাব আলহাজ্ব বেলায়েত হোসেন মিলন, এএমডি (সেলস অ্যান্ড মার্কেটিং)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুর রহমান, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং); জনাব আব্দুল্লাহ, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং); জনাব আলফাজ উদ্দিন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। জনাব মোঃ শাহাবুদ্দিন মনির, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীবৃন্দ এবং খুলনা এরিয়ার গ্রাহক ও সুধীবৃন্দ। SHARES অর্থনীতি বিষয়: