জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬ আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পরিচালিত সাংগঠনিক তদন্তের প্রতিবেদন পর্যালোচনা শেষে তার নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্তে উপনীত হন নির্বাহী পরিষদের সদস্যরা। পরে দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা সমুন্নত রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। News PhotoCard SHARES জাতীয় বিষয়: