নড়াইলে পপুলার লাইফের বীমা দাবি পরিশোধ ও ব্যবসা উন্নয়ন সভা প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: নড়াইলে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা গ্রাহকসেবা আরও জোরদার করার পাশাপাশি বীমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: