বছরের প্রথম প্রান্তিকে ডেল্টা লাইফের ২৪৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৬ বিশেষ প্রতিনিধি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মোট ২৪৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে | প্রতিষ্ঠানটি সম্প্রতি এক প্রতিবেদনে তাদের শক্তিশালী আর্থিক অবস্থান এবং গ্রাহক সেবার এই চিত্র তুলে ধরে| কোম্পানিটি দীর্ঘ ৪ দশক ধরে আস্থার সঙ্গে গ্রাহক সেবা দিয়ে আসছে| উল্লেখিত সময়ে ৩৯ হাজার ৪৪৩ জন গ্রাহকের বীমা দাবী পরিশোধ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে| | ২০২৫ সালের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, ডেল্টা লাইফের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৪ কোটি ৯০ লাখ টাকায়| এছাড়া বর্তমানে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৪ হাজার ২০৩ কোটি ৭৩ লাখ টাকা এবং বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৩ কোটি ৭৯ লাখ টাকা| শুরু থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সর্বমোট ১০ হাজার ২৭১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে| এক্ষেত্রে কোম্পানিটি সর্বোচ্চ হারে পলিসি বোনাস দিয়েছে গ্রাহকদের| আর্থিক সক্ষমতার বিচারে ডেল্টা লাইফ ২০১৫ সাল থেকে টানা ১০ বার ক্রেডিট রেটিং ‘ট্রিপল-এ’ বজায় রেখে চলেছে, যা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা এবং সক্ষমতার পরিচয় দেয়| প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডেল্টা লাইফ সবসময় গ্রাহকের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে আসছে| দ্রুততম সময়ের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি কোম্পানির প্রধান লক্ষ্য, যার প্রতিফলন ২০২৬ সালের প্রথম প্রান্তিকের এই পরিসংখ্যানে ফুটে উঠেছে| SHARES অর্থনীতি বিষয়: