বিএসইসি ও আইডিআরএ চেয়ারম্যানের বয়স ৬৭ বছরের বিধান বাতিল প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা যথাক্রমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে এু সংক্রান্ত দুটি পৃথক সংশোধনী বিল জাতীয় সংসদে আজ কণ্ঠভোটে পাস হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিল দুটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংশোধনী অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে ৬৭ বছরের বয়সসীমার বিধান বিলুপ্ত করা হয়েছে। এ লক্ষ্যে ‘বীমা আইন, ২০১০’-এর সংশোধনী পাস হয়েছে। একই সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিদ্যমান ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে। এ জন্য ‘বিএসইসি আইন, ১৯৯৩’ সংশোধন করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়, পুঁজিবাজার ও বিমা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন। আইডিআরএ আইনের ধারা ৭-এ চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে। আগে উপধারা (৩)-এর ‘ছ’ দফা অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হলে কেউ এ পদে থাকার যোগ্যতা হারাতেন। সংশোধনের মাধ্যমে এ দফা বাতিল করা হয়েছে। তবে বিল দুটির বিপক্ষে ভোট দেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। SHARES অর্থনীতি বিষয়: