বেঙ্গল ইসলামি লাইফ এবং শেয়ারট্রিপ-এর মধ্যে গোষ্ঠী তাকাফুল চুক্তি প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫ খবর বিজ্ঞপ্তিঃ ৬ জানুয়ারি (সোমবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ভ্রমণ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান শেয়ারট্রিপ-এর মধ্যে গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর বসুন্ধরায় শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শেয়ারট্রিপ-এর সকল কর্মকর্তা ও কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গোষ্ঠী তাকাফুল সুবিধার অর্ন্তভুক্ত থাকবেন। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং শেয়ারট্রিপের এইচআর ও এডমিন বিভাগের প্রধান ও ম্যানেজার আব্দুল্লাহ আল ইমরান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত গোষ্ঠী তাকাফুল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেয়ারট্রিপ-এর জেনারেল ম্যানেজার (অপারেশনস্) ফারুক আহমেদ ও সিনিয়র এক্সিকিউটিভ মোঃ সাইফুজ্জামান এবং বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গ্রুপ বীমা বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাজহারুল ইসলাম রানা, দাবি বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আনিসুর রহমান সুমন, কর্পোরেট সেলস বিভাগের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রোকসানা আক্তার ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেহেদী হাসান উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: