মোস্তফা কুদ্দুসের পদত্যাগ, সোনালী লাইফে নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পদত্যাগ করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিরপেক্ষ পরিচালক কাজী মনিরুজ্জামান।

আজ ১৮ জানুয়ারি সোনালীর পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে কাজী মনিরকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।

কাজী মনিরুজ্জামান ম্যাক্স সোয়েটার্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং রুপালী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক। এ ছাড়াও তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।

এর আগে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ উঠে চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দসের বিরুদ্ধে। অভিযোগগুলো খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সবশেষ আজ সুষ্ঠু তদন্তের স্বার্থে মোস্তফা গোলাম কুদ্দুসকে পদত্যাগ করতে হয়েছে।