সময় টিভির ১৫ বছর পূর্তিতে জেনিথ ইসলামী লাইফ’র শুভেচ্ছা বিনিময় প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি: সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব এস এম নুরুজ্জামান মহোদয় সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব আহমেদ জোবায়েরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে সময় টিভির অগ্রযাত্রা, সাফল্য এবং গণমাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন জেনিথ ইসলামী লাইফের সিইও। তিনি আশা প্রকাশ করেন, সময় টিভি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জনাব মোঃ শাহাদাত হোসেন এবং হেড অব অডিট জনাব মোঃ আবদুর রহমান। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিষয়েও মতবিনিময় করেন। SHARES অর্থনীতি বিষয়: