সাত কোম্পানির বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পেলো প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩ নিজস্ব প্রতিবেদকঃ বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পেয়েছে। এই সাত কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, ইসলামিক ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইউসিবি ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই সাত কোম্পানির মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২০ শতাংশ ক্যাশ, এবি ব্যাংক ২ শতাংশ স্টক, ইসলামিক ফাইন্যান্স ৫ শতাংশ ক্যাশ, ইসলামিক ইন্স্যুরেন্স ১২.৫০ শতাংশ ক্যাশ, এশিয়া ইন্স্যুরেন্স ১১ শতাংশ ক্যাশ, ইউসিবির ৫ শতাংশ স্টক এবং সাউথইস্ট ব্যাংক ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে। এছাড়াও ইউসিবি লিমিটেড ৫ শতাংশ ক্যাশ এবং সাউথইস্ট ব্যাংক ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। SHARES অর্থনীতি বিষয়: