১০ বীমা প্রতিষ্ঠানকে দ্রুত বীমা দাবী পরিশোধের নির্দেশ

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দাবী পরিশোধে পিছিয়ে থাকা ১০ বীমা প্রতিষ্ঠানকে দ্রুত বীমা দাবী পরিশোধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের ২০২৪ ও ২০২৫ সালের অনিষ্পন্ন বীমা দাবীর তথ্য নিয়ে আজ বৃহস্পতিবার ফলো-আপ সভা করেছে আইডিআরএ।

কোম্পানি ও আইডিআরএ সূত্রে জানায়,বীমাকারীদের পাঠানো ২০২৪ ও ২০২৫ সালের তথ্য অনুযায়ী বীমা দাবির বর্তমান অবস্থা এবং অনিষ্পন্ন দাবীর কারণ নিয়ে পর্যালোচনা করা হয়। পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত দাবী পরিশোধের নির্দেশ দেওয়া হয়। দাবী নিস্পত্তিতে ব্যর্থ হলে জরিমানা করার কথাও বলা হয়।

সভায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইসল্যান্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অংশগ্রহণ করে।

এতে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এ সময় আইডিআরএর উর্ধ্বতন কর্মকর্তা এবং বীমা কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা ও দাবি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে ১২ মে আইডিআরএর উপ-পরিচালক মোঃ সোলায়মান স্বাক্ষরিত চিঠিতে কোম্পানীগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের ফলো-আপ সভার চিঠি দেওয়া হয়।