কর্ণফুলি ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স পিএলসি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ইপিএস বেড়েছে। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ˆবঠক শেষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন পর করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬২ পয়সা আয় হয়েছিল। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭০ পয়সা।