জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা সভা

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

বিশেষ প্রতিনিধি : জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা পর্যালোচনা সভা সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী রাজধানীর মতিঝিলের প্রিমিয়াম সুইটস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা সফল সংগঠন প্রধানগণ সভায় যোগ দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি (উঃ) মো. আবদুল কাদের।