জেনিথ ইসলামী লাইফ এর সঙ্গে ডিজিইপে-এর অনলাইন প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর গুলশানে রবিবার (২০ সেপ্টেম্বর) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিইপে লিমিটেড অনলাইনে প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি মোহাম্মদ জুয়েল মুন্সী। অন্যদিকে, ডিজিইপে লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ, রেগুলেটরি অ্যাডভাইজার দেবপ্রসাদ দেবনাথ, হেড অব সেলস মোহাম্মদ মাসুদুজ্জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, এ চুক্তির আওতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সম্মানিত গ্রাহকরা ডিজিইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদভাবে অনলাইনে তাদের বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য প্রিমিয়াম পরিশোধ প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: