নীল জলরাশির জিকির- প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬ ডি. এম. এমদাদুল হক : নীল জলরাশির বিস্তৃত বুকে, অবিরাম ছুটে চলে ঢেউয়ের মিছিল। মনে হয় যেন প্রতিটি তরঙ্গ করছে মহান রবের জিকির। গভীর সাগরের নিঃশব্দ ভাষায়, লুকিয়ে আছে কত রহস্যের কথা। আকাশ, বাতাস, সূর্যের আলো, সবই বলে স্রষ্টার মহিমার গাঁথা। ঢেউ আসে, ঢেউ যায়, তবু থামে না তার প্রশংসার ধারা। যেন প্রতিটি ফেনিল জলকণা পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দিগন্তজোড়া নীলের মাঝে মানুষ খুঁজে পায় নিজের পরিচয়। সৃষ্টির মহিমা দেখে হৃদয় বলে— আল্লাহ ছাড়া নেই কোনো আশ্রয়। কুয়াকাটার বুকে দাঁড়িয়ে আজ, প্রকৃতির অপার সৌন্দর্য দেখি। নীল জলরাশির জিকির শুনে রবের শুকরিয়ায় মাথা নত রাখি। হে আল্লাহ! তোমার অসীম কুদরতের নিদর্শন দেখে আমাদের হৃদয়কে ঈমানে পরিপূর্ণ করে দাও। আমাদের জীবনকে হালাল, কল্যাণময় ও বরকতময় করো। আমিন ইয়া রব্বাল আলামিন। ব্যবস্থাপনা পরিচালক Istanbul Hotel & Resort Limited SHARES বিচিত্র-সংবাদ বিষয়: