প্রাইম ইসলামি ইন্স্যুরেন্স ২২ লাখ টাকার মোটর বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি মো. শফিকুল ইসলামের মোটর বীমা দাবির ২২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা পরিশোধ করেছে।
গত (১৪ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ড. শাহাদাত হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ এফসিএ চেকটি হস্তান্তর করেন।
মো. শফিকুল ইসলাম ও সিটি ব্যাংক পিএলসির অ্যাসোসিয়েট ম্যানেজার সুমি খাতুন যৌথভাবে চেকটি গ্রহণ করেন।
এ সময় প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) সুজিত কুমার ভৌমিক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) সাহারিয়াত হোসেন ভূঁইয়া, এএমডি ও দাবি বিভাগের প্রধান প্রবীর কুমার চক্রবর্তী, এএমডি ও সিএফও ওবায়দুল আকবর এবং এএমডি শেখ তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।