বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি ৩১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ৪ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ) বগুড়া জেলার টি এম এস এস কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে মোট ৪,৩১,৫৩,০০০ (চার কোটি একত্রিশ লাখ তিপ্পান্ন হাজার) টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি বীমা খাতের গুরুত্ব, গ্রাহকসেবা এবং বীমা দাবির অর্থ যথাসময়ে পরিশোধের বিষয়ে আলোচনা করা হয়। বীমা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুত সেবা প্রদানের ধারাবাহিকতায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীমা গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: