টঙ্গীতে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র একক বীমা ডিভিশনের টঙ্গী জোনে মৃত্যুদাবির চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। একক বীমা ডিভিশনের টঙ্গী জোনের সহকারী জোন ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মিসেস শাহনাজ আক্তার। অনুষ্ঠানে অত্র অঞ্চলের সকল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মৃত্যুদাবির ৫ লাখ টাকার চেক নমিনিদের কাছে হস্তান্তর করা হয়।