বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেনিথের গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩ ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চুক্তিটি স্বাক্ষর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। জেনিথ ইসলামী লাইফের পক্ষে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, মেডিকেল অফিসার এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা ও তাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করতে পারবেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: