যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬ ফারজানা ফারাবী : ‘প্রাইমারী ডিলারস বাংলাদেশ লিমিটেড’ (পিডিবিএল)-এর ৬৫তম পর্ষদ সভা এবং ৮৪তম দ্বিমাসিক সভা বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৭) অনুষ্ঠিত হয়েছে। পিডিবিএল-এর চেয়ারম্যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান উক্ত সভার সভাপতিত্ব করেন। যমুনা ব্যাংক পিএলসি-এর আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ পিডিবিএল-এর সদস্য ২২টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও/তাদের প্রতিনিধি, সিইও পিডিবিএল, ট্রেজারি প্রধানগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: