যমুনা লাইফ এর মৃত্যুদাবীর চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃযমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর দোহার সার্ভিস সেন্টার এর আয়োজনে ১১ মে ২০২৪ রোজ শনিবার ঢাকার নবাবগঞ্জে কলাকোপা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে যমুনা লাইফ এর বীমা গ্রাহক মরহুম হোসাইন মোহাম্মদ পারভেজ (রনি) এর মৃত্যুদাবীর ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) চেক প্রদান উপলক্ষে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

দোহার সার্ভিস সেন্টার অফিসের ইনচার্জ শেখ মোঃ মোস্তফার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান খন্দকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব,নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চীফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দীন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইব্রাহিম খলিল, যন্ত্ররাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব একেএম মনিরুজ্জামান তুহিন, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব পলাশ চৌধুরী, আর উপস্থিত ছিলেন কোম্পানির অর্থ ও হিসাব বিভাগের প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও জনাব,মোঃ মোজাম্মেল হক সরমান,কোম্পানির প্রশাসন বিভাগের প্রধান জনাব মাহবুব এ খোদা পাশা, কোম্পানির উপঃ ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী,

কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব কাজী রাজিব, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব আরিফ বিশ্বাস, জনাব মাওলানা মোঃ হারুনুর রশিদ।

অনুষ্ঠান শেষে মরহুম হোসাইন মোহাম্মদ পারভেজ (রনি) এর সহধর্মিনী মোছাঃ উম্মে খায়ের সালমা এর হাতে মৃত্যদাবির তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।