রাজশাহীতে ডেল্টা লাইফ এর ব্যবসায়িক টার্গেট পূরণ ও পরিকল্পনা সভা প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬ বিশেষ প্রতিনিধি: রাজশাহী অঞ্চলের ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজশাহী সার্ভিস সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘উন্নয়নের অগ্রগতি; বাস্তবায়নের পরিকল্পনা’ শীর্ষক এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এফসিএমএ, এফসিএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি ও একক বীমা উন্নয়ন প্রধান মো. ফরহাদ জলিল। এছাড়াও সভায় রাজশাহী অঞ্চলের সংগঠন প্রধান মো. গোলাম রসুল (ডিভিপি-০৪৬৭), রাজশাহী সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম (ভিপি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। সভায় রাজশাহী অঞ্চলের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। SHARES অর্থনীতি বিষয়: