রূপালী লাইফ ইনসিওরেন্স এর মাসিক ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী-এর প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে মঙ্গলবার (২১ এপ্রিল) মাসিক ব্যবসা পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব আবদুল্লাহ জামিল মতিন ও কোম্পানীর সম্মানিত পরিচালক জনাব মাহিম রহমান জীম। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আকতার হোসেন তালুকদার, জনাব মোঃ শাহ নিয়াজুল আলম, জনাব মোঃ সালাহ উদ্দিন তালুকদার ও কোম্পানীর এসভিপি জনাব মোঃ সাইদুল ইসলাম। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম কিবরিয়া। এছাড়াও সভায় উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: