সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: