৮ নভেম্বর বীমাদাবি পরিশোধের চতুর্থ ধাপ: ৫,৯৭২ জন পলিসিধারী পাবেন ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ বীমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর ২০২৬ তারিখে বীমাদাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পর্যায়ে ৫টি বীমা প্রতিষ্ঠানের মোট ৫,৯৭২ জন পলিসিধারীর অনুকূলে সর্বমোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে। প্রতিষ্ঠানভিত্তিক বীমাদাবি পরিশোধের বিবরণ নিম্নরূপ: ১. বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৪১ জন পলিসিধারীর অনুকূলে ৭ লাখ টাকা। ২. ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১,০৭৪ জন পলিসিধারীর অনুকূলে ৮ কোটি ৩৭ লাখ টাকা। ৩. হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩,১৬৩ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা। ৪. পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ১,৩৫০ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি টাকা। ৫. প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩৪৪ জন পলিসিধারীর অনুকূলে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা। বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আইডিআরএ-এর এ কার্যক্রম অব্যাহত থাকবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: