অনলাইনে কারাবন্দিদের বিভিন্ন সেবার অর্থ ও ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কারাবন্দিদের দৈনন্দিন ব্যবহার্য অর্থ এবং বিভিন্ন ধরনের ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও কারা অধিদপ্তরের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রফিকুল ইসলাম ও কারা অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক জনাব কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আসলাম হোসেন, কারা উপ মহাপরিদর্শক (স্বাস্থ্য) জনাব লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান, অতিরিক্ত কারা মহাপরিদর্শক জনাব মো. জাহাঙ্গীর কবিরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: