আইপিডিআর-এ ৫টি বিশেষায়িত প্রফেশনাল কোর্সের উদ্বোধন প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: পেশাগত দক্ষতা উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (আইপিডিআর)-এ পাঁচটি যুগোপযোগী বিশেষায়িত প্রফেশনাল কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কোর্সগুলোর উদ্বোধন করা হয়। নতুন চালু হওয়া কোর্সগুলো হলো— ইসলামী ইন্স্যুরেন্স (তাকাফুল) ডিপ্লোমা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (তাকামুল) এবং আইইএলটিএস (IELTS) প্রোগ্রাম। অনুষ্ঠানে জানানো হয়, পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণার প্রসার এবং বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আইপিডিআর এসব কোর্স চালু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, এমপি। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান (ইসি) এম. এ. খান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, শরীয়াহ স্কলার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. শাহ জাহান মাদানী, আইপিডিআর-এর কোষাধ্যক্ষ আবুল হাসান, জাপান-বাংলাদেশ চেম্বারের পরিচালক এবং টেকনোগ্রাম লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম আহমাদুল ইসলাম বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (আইপিডিআর)-এর চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন, এফআরসিপি। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও পেশাভিত্তিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপিডিআর-এর এ উদ্যোগ দেশের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: