মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ, শেয়ার প্রতি আয় ১০ পয়সা প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ পয়সা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৫৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ পয়সা। এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সা। প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিক ও প্রথম ছয় মাসে কোম্পানিটির আয় এবং নগদ কার্যকরী প্রবাহ আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: