এনআরবি ইসলামিক লাইফের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৫ নিজস্ব প্রতিবেদকঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী নগরীর রূপায়ন ট্রেড সেন্টারে এনআরবি লাইফ মিলনায়তনে মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠনের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা। এছাড়াও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণসহ প্রধান কার্যালয়ের সকল দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠনের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বলেন, চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনে কোম্পানির যাত্রার শুরু। তিনি এ অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন। এনআরবি ইসলামিক লাইফের পর্যায়ক্রমিক অগ্রযাত্রায় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এনআরবি লাইফের অগ্রযাত্রায় নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ কোম্পানির সকল পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। SHARES অর্থনীতি বিষয়: