এনআরবি ইসলামিক লাইফে নতুন এএমডি হিসেবে যোগ দিলেন মো: মাসউদুর রহমান প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬ বিশেষ প্রতিনিধি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেছেন মো: মাসউদুর রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জামাল হাওলাদার আনুষ্ঠানিকভাবে নতুন এএমডি’র হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে মো: মাসউদুর রহমান প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বীমা খাতে গ্রাহকসেবার মানোন্নয়ন, আস্থার পরিবেশ সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি গ্রুপ ইন্স্যুরেন্স সেবাকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে তিনি নতুন পরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন। কোম্পানির সিইও শাহ জামাল হাওলাদার তার বক্তব্যে বলেন, মো: মাসউদুর রহমানের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ নতুন উচ্চতায় পৌঁছাবে এবং কোম্পানির সার্বিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে। উল্লেখ্য, মো: মাসউদুর রহমান বীমা খাতে দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করে আসছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। SHARES অর্থনীতি বিষয়: