এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ১, ২০২৫ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সঙ্গে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কোম্পানির প্রধান কার্যালয়ে ৩০ এপ্রিল ( বুধবার ) তারিখে অনুষ্ঠিত হয় । চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদারসহ বিভাগীয় প্রধানগণ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মো. মুরাদ হোসেন খানসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ। উক্ত কর্পোরেট চুক্তির ফলে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা নিতে পারবে। এন এস SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: