রাশেদ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান , ড. আরিফ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির রাশেদ আহমেদ চৌধুরী চেয়ারম্যান (এমটিবি) নির্বাচিত হয়েছেন। তিনি অত্র ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়াও ড. আরিফ দৌলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।

৩০ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩২০ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি অত্র ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।ড. আরিফ দৌলা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি জানুয়ারি ২০১২ থেকে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

ড. দৌলা দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প-গ্রুপ এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড এবং স্টকাস্টিক লজিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া, তিনি এসিআই-সিও-আরও বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, এসিআই হেলথ কেয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং এসিআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও যুক্ত আছেন।

এছাড়া তিনি বর্তমানে বাংলাদেশে বেলজিয়ামের সম্মানসূচক কনসাল হিসেবেও দায়িত্বরত রয়েছেন। তিনি সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট (এসপিবিএ)-এর বোর্ড অব গভর্নরস্-এর সদস্য হিসেবেও নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এন এস