এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. ফজলুর রহমান প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : এবি ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান এফসিএ। ১৮ জুন-২০২৬ তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এর আগে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মো. ফজলুর রহমান ১৯৯৭ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তাঁর নেতৃত্বে ব্যাংক আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে। মো. ফজলুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগ ব্যাংকিংয়ে নেতৃত্বদানের জন্য বিশেষভাবে সমাদৃত। পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর একাধিক বিশ্লেষণধর্মী নিবন্ধ দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে। SHARES অর্থনীতি বিষয়: