চার্টার্ড অ্যাওয়ার্ড পেলেন ৫৪ বীমাকর্মী জমকালো আয়োজনে চার্টার্ড লাইফ অ্যানুয়াল অ্যাওয়ার্ড নাইট প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৪ নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চার্টার্ড লাইফ অ্যানুয়াল অ্যাওয়ার্ড নাইট-২০২৩। বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে বীমা কোম্পানিটির ৫৪ জন ব্যবসা সফল উন্নয়ন কর্মীকে ‘চার্টার্ড অ্যানুয়াল অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা নিজ নিজ লক্ষমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন তাদেরকে বিভিন্ন ক্যাটেগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। SHARES অর্থনীতি বিষয়: