জেনিথ ইসলামী লাইফ এর এক্সিকিউটিভ মিটিং অনুষ্ঠিত প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ৭, ২০২৫ মঙ্গলবার (৬মে ) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর এক্সিকিউটিভ মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান। সভার সভাপতিত্ব করেন চিফ সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন অফিসার জনাব মোঃ আরিফ হোসেন। উল্লেখ্য যে, সভায় ৬৪ জন বাছাইকৃত এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এ ২০২৫ সালের জানুয়ারী থেকে মে পর্যন্ত প্রায় ২০২৩ জন নতুন নিয়োগপ্রাপ্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। এছাড়াও ফেব্রুয়ারী, মার্চ এবং এপ্রিল-২০২৫ মাসে ব্যাবসায়িক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এন এস SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: