ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ ঢাকাস্থ্য পাটকেলঘাটা থানা সমিতির আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ১৪ ফেব্রুয়ারি-২০২৫ তারিখ, গার্ডেন পার্ক, রাজাবাড়ি, কেরানীগঞ্জ, ঢাকায় পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা’র মিলন মেলা (পিকনিক) ছয় শতাধিক মানুষের উপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি শেখ রুহুল আমিন আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত পিকনিকে প্রথম স্মরণিকা প্রাণের ঠিকানার মোড়ক উন্মোচন দিয়ে শুরু হয়ে রেফেলড্রার মাধ্যমে শেষ হয়, অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহযোগিতায় গাজী মামুনূর রশীদ,মুকিদুজ্জামান ও সাঈদ হাসান। উক্ত পিকনিক ও মিলন মেলায় উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সংসদ জনাব মোঃ হাবিবুল ইসলাম হাবিব, সাবেক আমীর, বাংলাদেশ জামায়াত ইসলামী, সাতক্ষীরা , অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সমিতির পৃষ্ঠপোষক এড. শহিদুল হক ও ড. মোল্যা রেজাউল করিম, উপদেষ্টামন্ডলীর সদস্য, সহকারী অধ্যাপক ডাঃ আবদুস সালাম, সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, তুহিন চৌধুরী, এড. স্বরাজ চ্যাটার্জী বাপ্পা সহ আরো অনেকে। উক্ত পিকনিক উদযাপন কমিটির আহবায়ক ছিলেন সঞ্জীব কুমার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সহযোগিতায় হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার তুহিনুজ্জামান ও মোঃ মুস্তাফিজুর রহমান। দিকনির্দেশনায় সভাপতি তারিকুল ইসলাম । উক্ত অনুষ্ঠান থেকে পাটকেলঘাটাবাসীর জন্য আগামীতে শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়নের জোর দাবি জানানো হয়, পাশাপাশি পাটকেলঘাটা থানাকে উপজেলা ও পৌরসভায় রূপান্তরিত করার প্রস্তাব দেয়া হয়। প্রতিবেদক কে জানানো হয় যে সমিতিটি প্রতিষ্ঠা লগ্ন হতে এলাকার অসহায় গরীব রুগী নিয়ে কাজ করছে, রক্ত ও অর্থ দিয়ে কাজ করছে। এ সমিতি সম্প্রতি একটি শিক্ষা প্রজেক্ট হাতে নিয়েছে। সকল কাজের আপডেট নিয়ে এ সমিতি বছরে একটি পিকনিক আয়োজন করে থাকেন। News PhotoCard SHARES অন্যান্য বিষয়: