প্রভাতী ইন্স্যুরেন্সের সহযোগিতায় ঢাকায় বসছে ১৮তম এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ “18th All Asia Open Karate Championship 2026″। প্রভাতী ইন্সুরেন্স পিএলসির সহযোগিতায় আয়োজিত উক্ত আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি এবং বিস্তারিত বিবরণ গণমাধ্যমের সামনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন টুর্নামেন্টে আয়োজক কমিটি।

বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলাদের বিভিন্ন ক্যাটাগরিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য ৪৪ জন কারাতেকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম‍্যান ও আয়োজক কমিটির সভাপতি জনাব সাখাওয়াত হোসেন মামুন। অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, ফেরদৌসী আব্দুল্লাহ এবং আরিফুর রহমান সহ অন‍্যান‍্য ব্যক্তিবর্গ।

এই টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী আইকেও (IKO) প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই (Kancho Shokei Matsui) এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আইকেও আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই (Shihan Katsuhito Gorai)।

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এই মহাযজ্ঞে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সকল সম্মানিত সাংবাদিকদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হচ্ছে।