বগুড়ায় এনআরবি ইসলামিক লাইফ এর ‘প্রশিক্ষণ ও মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ বগুড়ায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বুধবার (২৪ জুন) প্রশিক্ষণ ও মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান-২০২৬, টিএমএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন জনাব মো. মাহমুদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ (এনআরবি অ্যাডভান্সড ডিভিশন)।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ হাফিজুল ইসলাম তালুকদার, এসইভিপি ও ইনচার্জ, বগুড়া বিভাগীয় কার্যালয়।

 



‎এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মো: হেদায়েত উল ইসলাম, এসএম (বগুড়া), জনাব মো: শাহ্ আলম প্রধান, এসএম (গাইবান্ধা), জনাব গোলাম মস্তোফা, এসএম (বগুড়া), জনাব মো: খালেদুর রহমান, এএসএম (বগুড়া), জনাব মোছা: রাহেনা বেগম, এএসএম (গাইবান্ধা), জবাব মো: রাশেদুল ইসলাম, এএসএম (বগুড়া)।

‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথির মাধ্যমে বীমা গ্রাহক মরহুম মো: আব্দুল মজিদ মন্ডলের নমিনি (ছেলে) মো: আহসান হাবিবের হাতে ১,৭৫,৮৩২ (এক লক্ষ পঁচাত্তর হজার আটশত বত্রিশ) টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয় এবং মাসিক লক্ষ্যমাত্রা পূরণ করায় বিজয়ী কর্মী-কর্মকর্তা পুরস্কার প্রদান করা হয়।