আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে জেনিথ ইসলামী লাইফের সিইও’র ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

সংবাদ প্রতিনিধিঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) আইডিআরএ’র কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় এস এম নুরুজ্জামান মীর নাদিয়া নিভিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বীমা খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, গ্রাহকসেবা উন্নয়ন এবং দেশের বীমা শিল্পকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও এস এম নুরুজ্জামান বলেন, বীমা খাতের উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের বীমা শিল্প আরও এগিয়ে যাবে এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও আধুনিক বীমা ব্যবস্থা গড়ে তুলতে নিয়ন্ত্রক সংস্থা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, এস এম নুরুজ্জামান একই সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে বীমা শিল্পের উন্নয়নে কাজ করে আসছেন।

সাক্ষাৎ শেষে তিনি আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের সফল কর্মময় জীবন ও বীমা খাতের অগ্রগতির জন্য শুভকামনা জানান। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আইডিআরএ দেশের বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আস্থা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখবে।