বিআইএ’র নির্বাচনী তফসীল ঘোষণা প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪ অর্থবিজ প্রতিবেদক : বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি। আজ ৭ নভেম্বর বিআইএ’র কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের তফসীল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ি আগামী ২২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেন। বিআইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । তফসীল অনুযায়ি আগামী ১৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পযর্ন্ত মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দেয়া যাবে। সংগঠনের সেক্রেটারি মো. ওমর ফারুক এনডিসি নির্বাচন পরিচালনা কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন। এর আগে ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনা বোর্ড এবং নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়। উল্লেখ্য, সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসীলে শুধুমাত্র মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ উল্লেখ করা হয়েছে। মনোনয়ন পত্র বাছাই, খসড়া তালিকা প্রকাশ, প্রত্যাহারের তারিখ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কোন সময় উল্লেখ করা হয়নি। SHARES অর্থনীতি বিষয়: