বীমা সুবিধা প্রদানে গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ বিশেষ প্রতিনিধি : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড গ্রাহকদের বীমা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। এই চুক্তির মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহজ, উদ্ভাবনী এবং সমন্বিত সেবা প্রদান করা। উভয় প্রতিষ্ঠান তাদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের জন্য এমন একটি ওয়ান-স্টপ সল্যুশন তৈরি করার পরিকল্পনা করছে, যেখানে জীবন বীমা ও আর্থিক সেবার সকল চাহিদা পূরণে সক্ষম হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. কায়সার হামিদ উপস্থিত ছিলেন। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন। SHARES অর্থনীতি বিষয়: