মেঘনা লাইফের রাজশাহী অঞ্চলের বর্ষ সমাপণী উন্নয়ন সভা

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র রাজশাহী অঞ্চলের বর্ষ সমাপণী ব্যবসা উন্নয়ন সভা ও দাবি পরিশোধ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সাজেদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. নুর হোসেন ও মো. সাখাওয়াত হোসেন এবং বৃহত্তর বগুড়া, রাজশাহী ও রংপুর অঞ্চলের ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের এরিয়া ইনচার্জ ও জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো. শাহীন কাদির। অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএ বলেন, মেঘনা লাইফ তার গ্রাহকদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত সেবা প্রদান, প্রতিশ্রুতি রক্ষা এবং বীমা দাবির যথাযথ নিষ্পত্তির মাধ্যমে তাদের আস্থা অর্জনই আমাদের কোম্পানির অন্যতম প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল কর্মতৎপরতার মাধ্যমে আমরা যেমন পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করতে পারব, তেমনি আমাদের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনেও সক্ষম হব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বৃহত্তর রাজশাহী অঞ্চলের সকল জোনের উন্নয়ন কর্মী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত পলিসিহোল্ডারগনকে প্রধান অতিথি বীমা দাবির চেক এবং ব্যবসায়িক সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।