সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের ঢাকা জোনাল সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্ষ সমাপনী-২০২৬ সফল করার লক্ষ্যে বিআইএম অডিটোরিয়ামে বুধবার (০৪ নভেম্বর) ঢাকা জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক শাফাফ রহমান সাদ ও কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার। উক্ত অনুষ্ঠানে ঢাকা জোনের সকল জিএম, ডিজিএম, এজিএমগন সহ প্রায় ৩ শতাধিক সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: